প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান বিক্ষোভে চাকরি-হারা শিক্ষকরা

।। স্বর্ণালী মান্না ।।

রায়গঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে পুনর্নিয়োগের দাবীতে সোমবার রাতে অবস্থান বিক্ষোভে বসলেন পুনর্বহালের নির্দেশ পাওয়া চাকরি-হারা শিক্ষকরা । সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিকে চাকরিহারা হয়েছেন ২৬৯ জন । তাঁদেরকে চাকরিতে বহালের নির্দেশ দিয়েছে বোর্ড । অন্যান্য জেলাতে বোর্ডের নির্দেশে শিক্ষকরা চাকরিতে যোগ দিলেও শুধুমাত্র উত্তর দিনাজপুরেই প্রশাসন তাদের পুনরায় নিযুক্ত করছে না বলে উঠছে অভিযোগ ।

এই প্রসঙ্গে জানা যাচ্ছে, প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা না মেলায় সোমবার রাত থেকে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন তারা নিয়োগ দুর্নীতি মামলা শুরু হতেই রাজ্যে প্রথম দফায় ২৬৯ জনের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় কোলকাতা উচ্চ আদালত । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চাকরিহারারা শীর্ষ আদালতের দ্বারস্থ হন । সুপ্রিম কোর্ট চাকরিতে যাওয়ার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে বলে জানা যাচ্ছে । সেই মতো প্রাথমিক শিক্ষা বোর্ড প্রত্যেক জেলায় ডিপিএসসি ও প্রশাসনকে তাদের পুনরায় নিযুক্ত করার নির্দেশ দিয়ে চিঠি দেয় ।

এই চিঠির ভিত্তিতে রাজ্যের অন্যান্য জেলায় চাকরিতে ওই শিক্ষকদের পুনর্বহাল করলেও উত্তর দিনাজপুরের প্রায় ৩৫ জনকে এখনও নিযুক্ত করেনি প্রশাসন । এদিকে প্রশাসনিক টালবাহানার অভিযোগও উঠছে বলে শোনা যাচ্ছে । বেশ কয়েকবার প্রশাসনের দুয়ারে গিয়েও নিয়োগ না পেয়ে বিক্ষোভ অবস্থানের সিদ্ধান্ত নিতে বাধ্য হন চাকরি-হারা শিক্ষকরা ।

বিক্ষোভের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছয় কর্নজোড়া ফাড়ির পুলিশ । আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করলেও তাদের আশ্বস্ত করতে পারেনি প্রশাসন । এদিকে মঙ্গলবার সকালেও তারা একইভাবে ডিপিএসসি-র সামনেই অবস্থানে বসে রয়েছেন । অবিলম্বে পুনরায় নিযুক্ত না করা হলে এই বিক্ষোভ চলবেই বলেন আন্দোলনকারীরা । যদিও এই বিষয়ে কোনও প্রশাসনের কর্তাদের প্রতিক্রিয়া এখনও মেলেনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube