উত্তর ২৪ পরগনা ভাটপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত এর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল । এলাকায় বিক্ষোভ ছড়ায় ফলে অবরোধ করা হয় ঘোষপাড়া রোড ।
ভাটপাড়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কুলি ডিপো এলাকায় একটি ২৮ কাঠা জমিতে বেশ কিছু পরিবার বহু বছর থেকে বসবাস করছে । সেই জমিটি ব্যাংকের মাধ্যমে ওয়ার্ড কাউন্সিলর কিনেছেন বলে দাবি করেন । আজ সকালে ওই জমিতে বসবাসকারী এক ব্যক্তি নিজের বাড়ি মেরামতের কাজ করতে গেলে, শুরু হয় বচসা ।
অভিযোগ, কাউন্সিলর গোপাল রাউত তার প্রচুর অনুগামীদের নিয়ে এই পরিবারের উপরে চড়াও হন । ওই এলাকার মানুষ প্রতিবাদ জানালে দুই পক্ষের গন্ডগোলের জেরে ৮-১০ জন আহত হন । ওই এলাকাবাসীর অভিযোগ কাউন্সিলর জোর করে জমি দখল করছেন ।
অপরদিকে কাউন্সিলর জানান, যারা অনেক দিন ধরে ওই জমিতে বসবাস করেন তাদের কাউকে উচ্ছেদ করা হবে না । সামান্য টাকার বিনিময়ে তাদের জায়গা দেওয়া হলেও ওই এলাকায় যে ফাঁকা জমি আছে সেই জমিতে তিনি নিজের কাজ করবেন ।ওয়ার্ড কাউন্সিলরের এই আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

