।। স্বর্ণালী মান্না ।।
সোমবার ন’মাস পর জামিনের আবেদন মামলায় আদালতে পেশ করা হল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে । শিক্ষক নিয়োগ দুর্নীতির মাথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হলেও অর্পিতা “ভিক্টিম” মাত্র । এমনটাই দাবি করলেন অর্পিতার আইনজীবী । নিয়োগ দুর্নীতি মামলায় ভরা আদালতে পার্থকেই দুষলেন অর্পিতার আইনজীবী ।
আদালত চত্বরে মুখে মাস্ক পরে ঢুকতে দেখা যায় পার্থ-বান্ধবীকে । এদিন ছিল তাঁর জামিন আবেদনের শুনানির দিন । অর্পিতার আইনজীবী দাবি করেন । নিয়োগ দুর্নীতিতে জড়িত পার্থ আর অর্পিতা শুধুমাত্রই পরিস্থিতির শিকার ।
অপরদিকে ইডির আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে জানিয়েছেন, পার্থ দুর্নীতির কিংপিন হলে অর্পিতা “ডি-ফ্যাক্টো” রানি । পার্থর ৩১টি জীবন বিমা পলিসির নমিনি অর্পিতা । সেই সব পলিসিতে পার্থকে “আঙ্কেল”-এর পরিচয় দিয়ে স্বাক্ষরও রয়েছে অর্পিতার ।
তবে আজকের মামলায় আদালত কোনও রায় ঘোষণা করেনি বলেই জানান গিয়েছে । রায়দান স্থগিত রাখা হয়েছে বুধবার পর্যন্ত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

