সিবিআইয়ের নজরে এবার তৃণমূল নেতা বিভাস অধিকারী । নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই টিম হাজির হল বীরভূমের প্রাক্তন ব্লক সভাপতির নলহাটির আশ্রমে । অন্যদিকে, কলকাতার আমহার্স্ট স্ট্রিটের ফ্ল্যাটেও সিবিআই এর একটি টিম যায় ।
প্রসঙ্গগত, বিভাস অধিকারীর কলকাতার এই ফ্ল্যাটে অনেক দিন আগেই ইডির আধিকারিকরা সিল করে দিয়ে যান । ঠিক কিছুদিন আগেই, এই ফ্ল্যাটের সিল ভেঙে ইডি আধিকারিকরাই তল্লাশি অভিযান চালান । এরপর এখানে আজ গেলেন সিবিআই আধিকারিকরা ।দুই থেকে আড়াই ঘন্টা পর কলকাতার এই ফ্ল্যাট সিল করে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা ।
সুত্রের খবর টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এই বিভাস অধিকারী । তিনি এই অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীনই, সিংহভাগ দুর্নীতি হয়েছিল বলে অনুমান সিবিআই-এর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

