।। স্বর্ণালী মান্না ।।
ঝাড়খন্ড: ঝাড়খণ্ডের ধানবাদ রেল ডিভিশনে রেললাইনে ওভারহেড তারে কাজ করার সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎপৃষ্ট হয় ৬ জন শ্রমিকের মৃত্যু হয় ।আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক । ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ধানবাদ রেল ডিভিশনের ধানবাদ ও গোমো স্টেশনের মাঝে । দুর্ঘটনার জেরে সোমবার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে যায় । ঘটনাস্থলে পৌঁছেছেন ধানবাদ রেল ডিভিশনের ডিআরএম ।
সকাল থেকেই কাজ চলছিল ২৫ হাজার ভোল্টের এই বিদ্যুতের তারে । রেল সুত্রে জানা যাচ্ছে, কাজ করার সময়, এই ওভারহেড তারে আচমকাই হাই ভোল্টেজ বিদ্যুতের তারে সংস্পর্শে চলে আসার ফলে এই দুর্ঘটনাটি ঘটে যায় । তার জেরেই ঝলসে মৃত্যু হয় কর্তব্যরত শ্রমিকদের । পাশাপাশি এও জানা যাচ্ছে আহত হয়েছে আরও বেশ কয়েকজন শ্রমিক ।
ঘটনার জেরে ব্যহত হয় বহু ট্রেন চলাচল । হাওড়াগামী ডাউন নেতাজি এক্সপ্রেস, বিকানেরগামী প্রতাপ এক্সপ্রেসের যাত্রাপথ ব্যাহত হয় । তবে রেলের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে ।জানা যাচ্ছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ত্রিস্তরীয় তদন্ত শুরু করা হয়েছে । বিভাগীয় তদন্ত ছাড়াও, আরপিএফ ও পুলিশও এই ঘটনার তদন্তে নেমেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

