বড়ঞাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলে ব্যাপক বোমাবাজি, নিহত ১

।। স্বর্ণালী মান্না ।।

রবিবার, মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঁপড়দহ গ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বাধে সংঘর্ষ । এরপরেই চলে ব্যাপক বোমাবাজি । মৃত্যু হয় এক তৃণমূল কংগ্রেস কর্মীর ।

মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঁপড়দহ গ্রামে দু’পক্ষের সংঘর্ষের জেরে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল । এই ঘটনায় মৃত্যু হয় একজনের । পুলিশ সুত্রে জানা যাচ্ছে ৫০ বছর বয়সী মৃত আমীর শেখ একজন তৃণমূল কংগ্রেস কর্মী । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী । মৃতদেহ উদ্ধার করতে গেলে বাধা দেওয়া হয় পুলিশকে । পরবর্তীকালে, পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয় । কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সুত্রে জানা যাচ্ছে ঝন্টু ও কামালের দুই গোষ্ঠীর মধ্যেই বাধে বিবাদ । মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথেই হামলা চালানো হয় । যদিও এলাকায় এরা কোন পদে নেই বলেই জানা যাচ্ছে স্থানীয় সুত্রে । বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর শেখের মামাতো ভাই মৃত আমির শেখ । ঘটনার জেরে এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় গ্রামবাসীদের পক্ষ থেকে । পরে পুলিশের বিশাল বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় । ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ । তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে খবর সূত্র মারফৎ ।

অন্যদিকে, স্থানীয় সুত্রে উঠে আসছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য । তাঁদের দাবি, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করেই বিগত বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা । পাশাপাশি শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে চলছিল এলাকা দখলের লড়াই ।দুই পক্ষই বোমাবাজি করে বলে অভিযোগ উঠেছে । এই ঘটনায় মৃত্যু হয় আমির শেখের । তাঁর দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা ।

মৃতের পরিবারের সদস্যরা অবশ্য অভিযোগ করছেন, এই ঘটনার পিছনে রয়েছেন অঞ্চল সভাপতির অনুগামীরা । বড়ঞার বোমাবাজি কাণ্ডে গ্রেফতার করা হয় দুইজনকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সফিরুল বাসার ও তার ছেলে বিরাজ আলম । ধৃত দুইজনের বাড়ি পাপড়দহ গ্রামে । পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube