“পুলিশ না থাকলে আইএসএফ কর্মীদের পিঠের চামড়া থাকত না”, বিস্ফোরক আরাবুল ইসলাম

আবারও বিস্ফোরক মন্তব্য করলেন আরাবুল ইসলাম । রবিবার ভাঙড়ের ভোগালী দুই নম্বর অঞ্চলে একটি কর্মীসভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম বলেন, “পুলিশ যদি না থাকতো নওশাদ সিদ্দিকী ভাঙরে ঢুকতে পারত না । নওশাদ সিদ্দিকীর কর্মীদের পিঠের চামড়া থাকত না”।

রবিবার ভোগালী দু’নম্বর অঞ্চলে তৃণমূলের একটি কর্মী সম্মেলন ছিল । সেই কর্মী সম্মেলনে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের অবজারভার শওকত মোল্লা সহ ভাঙড়ের এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন । সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম । সেখানেই বিতর্কিত মন্তব্য করেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube