কংগ্রেসের “হাত” ছাড়লেন বায়রন বিশ্বাস

।। স্বর্ণালী মান্না ।।

সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের হয়ে জেতার তিন মাসেই বদল করলেন দল । তৃণমূলে ফিরলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস । সোমবার তৃণমূলের সাধারণ  সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে তুলে দিলেন দলীয় পতাকা ।

সম্প্রতি ঘাটালে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি; আর সেখানেই তৃণমূলে যোগদান করলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক । দলবদল করতে না করতেই তিনি জানান তাঁর জয়ের নেপথ্যে কংগ্রেসের কোনও হাত নেই । তিনি আরও জানান, সরকারের উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাঁর এই সিদ্ধান্ত ।

এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, সাগরদিঘিতে হেরে যাওয়াটা তৃণমূল কিছুতেই মেনে নিতে পারছিল না ; তাই মরিয়া চেষ্টা চালিয়ে বিধায়ককে তাঁরা দলে ফিরিয়ে নেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube