তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ

রবিবার শিবপুর বিধানসভা এলাকার কদমতলা বাস স্ট্যান্ডে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে চলে বিক্ষোভ । মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলে বুকে পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় বিজেপির পক্ষ থেকে ।

অভিযোগ উঠছে, বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসে ডেকে তার সঙ্গীরা সম্প্রতি এক ব্যবসায়ীকে হুমকি দেয় । সেই ঘটনায় গণ্ডগোল বাঁধে দুই বিধানসভা এলাকার দুই বিধায়ক তথা মন্ত্রীর মধ্যে ।

বিক্ষোভকারীদের অভিযোগ, মনোজ তিওয়ারির অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে নিশ্চুপ প্রশাসন । উক্ত বিক্ষোভ কর্মসূচিতে পথচলতি মানুষের উদ্দেশ্যে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানানোর আহ্বানের সাথেসাথে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও ডাক দেন তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube