ব্যারাকপুরকাণ্ডে বিস্ফোরক সাংসদ সৌগত রায়

সাংসদ অর্জুন সিংহের পর পুলিশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দমদম লোকসভার কেন্দ্রের সাংসদ সৌগত রায় । কামারহাটিতে এক উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বলেন, “আগের থেকে পুলিশের প্রয়োজন আজ অনেক বেড়েছে ; ক্রাইম অনেক বেড়েছে, খুব সহজে নতুন প্রজন্ম হাতে বোম তুলে নিচ্ছে, গুলি চালাচ্ছে । আমরা যারা সাধারণ মানুষ গুলি চালাতে পারি না, তাদের বাঁচার জন্য পুলিশের প্রয়োজন “

ব্যারাকপুরে সোনার দোকানে দুষ্কৃতিদের গুলিকাণ্ডে খুনের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় । সাংসদ সৌগত রায় বলেন, “ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইনের পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছে । তিন বছর আগে মনিশ শুক্লা খুন হয়েছিল । ব্যারাকপুর গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে । আমি মনে করি সব পুলিশ কর্মী ভালো নয় । কিছু পুলিশ অফিসার আছে ঘুষ খায়, কাজ করে না । আমি পুলিশের কোনো দালাল নই । আমি কোনো গুন্ডা নিয়ে গাড়িতে চলাফেরা করি না । আমি যদি কাউকে না মারি তাহলে সে কেন আমাকে মারবে । আমি যদি শান্তিতে থাকি তাহলে কোন গুন্ডা আমাকে কিছু করতে পারবে না” ।

এর পাশাপাশি তিনি আরও জানান, “পুলিশ যদি কোন ভুল করে, তাহলে আমাকে জানান । থানার আইসি কাজ না করলে, আমাকে জানান আমি কমিশনারকে বলবো ; কমিশনার যদি কাজ না করে আমাকে জানান, আমি মুখ্যমন্ত্রীকে বলবো । আমি একজন রাজনৈতিক লোক আমি যাকে খুশি অভিযোগ জানাতে পারি” ।    কামারহাটি থানার এক অনুষ্ঠানে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ সৌগত রায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube