সাংসদ অর্জুন সিং-এর সুরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । কামারহাটির এক অনুষ্ঠানে এসে বিধায়ক মদন মিত্র সমর্থন করলেন অর্জুন সিংকে ।
ব্যারাকপুরে সোনার দোকানে গুলিকাণ্ডে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । সাংসদ অর্জুন সিং এর মন্তব্যের পর তার উদ্দেশ্যে মন্তব্য করেন সাংসদ সৌগত রায় । দুই সাংসদের তরজায় সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি ।আর সেই জায়গায় দাঁড়িয়ে সাংসদ অর্জুন সিং-এর পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ।
এদিন মদন মিত্র বলেন, “সৌগত রায়ের বয়স হয়েছে, তার ওপরে মানসিক ও শারীরিক চাপ পড়ছে । ব্যারাকপুরে একমাত্র অর্জুন সিং পেরেছিল সিপিএম কে হারাতে । ব্যারাকপুরে কিছু হলেই আমরা বলতাম অর্জুন সিং বিজেপি তাই গুলি চালাচ্ছে গন্ডগোল করছে কিন্তু এখন তো অর্জুন সিং আমাদের দলে । এখন তো আমি বলতে পারব না অর্জুন সিং গন্ডগোল করছে । আমি অর্জুন সিং-এর কথা ফেলে দিতে পারছি না । এখন যদি বলি অর্জুন সিং গুলি চালাচ্ছে গন্ডগোল করছে তাহলে থুতুটা আমার দিকে পড়বে কারণ অর্জুন এখন আমাদের দলের সাংসদ” । কামারহাটির এক অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন বিধায়ক মদন মিত্র ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

