শুক্রবার শালবনীতে অভিষেকের গাড়ির উপরে হামলা করার অভিযোগ উঠল কুর্মীদের বিরুদ্ধে ।ঝাড়গ্রামের গড়শালবনিতে শুরু হয়ে যায় ধুন্ধুমার । অভিষেক বেরিয়ে যাওয়ার পরেই গজাশিমুলের সভায় যোগ দিতে আসা তৃণমূল কর্মী সমর্থকদের গাড়ি ভাঙচুর করলেন কুড়মিরা । ঘটনায় সরব হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । কনভয়ে হামলার পর দলীয় কর্মী সভা থেকেই হুঁশিয়ারির সুর শোনা গেল তাঁর কন্ঠে ।
ঝাড়গ্রাম গজাশিমুল অধিবেশনে যাওয়ার সময় গড়শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে যাওয়ার পরেই বাকি ভিআইপি কনভয় লক্ষ্য করে কুড়মি সমাজের পক্ষ থেকে শুরু হয় ইট বৃষ্টি । ভেঙে দেওয়া হয় মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ বহু ভিআইপির গাড়ির কাঁচ । পাশাপাশি, ঝাড়গ্রামে ফের উঠলো ‘চোর’ স্লোগান । অভিযোগ উঠছে, কুড়মি সমাজের সমর্থকরা এই হামলা চালিয়েছে । সেখানেই ‘চোর চোর’ স্লোগান ওঠে বলে জানা গিয়েছে ।
দলীয় কর্মী সভা থেকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ইট পাটকেল ছুঁড়ে যারা আন্দোলনের নামে জল্লাদের উল্লাস মঞ্চ তৈরি করেছেন এই ঝাড়গ্রামে; আবার অশান্তি ফিরিয়ে আনতে চাইছেন এখানে, ঝাড়গ্রামের মানুষ শপথ নিন, এদের ক্ষমা করবেন না ।
তিনি আরও বলেন, এর পেছনে কোন রাজনৈতিক নেতা রয়েছেন, বা কোন কর্মী রয়েছেন আমরা সব জানি । আদিবাসী কুড়মি সমাজ বলে তারা যদি নিজেদেরকে দাবি করেন, তাহলে আদিবাসী কুড়মি সমাজের স্লোগান “জয় গরাম” হবে, কেন “জয় শ্রীরাম” হবে?
হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্বে যারা মাথার উপরে আছেন, তারা সাংবাদিক সম্মেলন করে জানাবেন যে আজকের ঘটনার সঙ্গে তারা যুক্ত আছেন কি নেই । তৃনমূলের উপর কুড়মিদের এই হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
অন্যদিকে, এই ঘটনায় কুড়মিদের যুক্ত থাকার কথা সম্পুরণভাবে অস্বীকার করে গেছেন কুরমি নেতৃত্ব । কুড়মিদের মাঝে কিছু বহিরাগত ঢুকে এই হামলা চালিয়েছে । তাদের চিহ্নিত করা হচ্ছে । কুড়মিরা এই ধরনের হামলার সঙ্গে কখনোই যুক্ত হতে পারেন না । এমনটাই দাবি করলেন, কুড়মি নেতা সুমন মাহাত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

