খোদ শাসকদলের বিরুদ্ধেই উঠল নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ নির্যাতিতার উপর

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: ফের উঠল নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ । শুধু তাই নয়, অভিযোগ তুলে নেওয়ার জন্য অভিযোগকারীর উপর চাপ সৃষ্টি করার অভিযোগও উঠল অভিযুক্তের বিরুদ্ধে । ঘটনা প্রকাশ্যে আসতেই যুব তৃণমূলের সম্পাদক পদ থেকে সাসপেন্ড করা হল তৃণমূল যুবনেতা দেবাংশু রায়কে ।

বন্ধুত্ব থেকে শুরু হয় প্রেম । তারপর নাবালিকা প্রেমিকাকে বাড়িতে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে । অভিযোগ পেয়ে শনিবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ । তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ।

তারপরেই দুর্গাপুর ১ নম্বর ব্লকের যুব তৃণমুলের সম্পাদক দেবংশু রায় অভিযোগ তুলে নেওয়ার জন্য নির্যাতিতার পরিবারের উপর চাপ সৃষ্টি করছিল বলে অভিযোগ ওঠে । দুর্গাপুরের এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষের দাবি, নিরপেক্ষ তদন্তের জন্যই উচ্চ নেতৃত্বের নির্দেশ মতো দল থেকে সাসপেন্ড করা হয়েছে দেবাংশু রায়কে ।এদিন ওই নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার । এর পাশাপাশি তিনি পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube