কালিয়াগঞ্জের রাধিকাপুরের পর আবার কাঠ গড়ায় হেমতাবাদ থানার পুলিশ । এবার গ্রেফতারি পরোয়ানা জারি থাকা এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ ওঠল পুলিশের বিরুদ্ধে । এই মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । মৃতদেহটি উদ্ধার করা হয় হেমতাবাদের ভুট্টা ক্ষেত থেকে । অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে । রাতভর নিখোঁজ থাকার পর সকালে বাড়ি থেকে কিছু দূরত্বে দেহ উদ্ধার হয় এক ব্যক্তির । শনিবার এই ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বেলডিঘী এলাকায় ।
পরিবার সূত্রের খবর, পুরোনো একটি মামলায় শুক্রবার তাকে ধরতে বাড়িতে যায় পুলিশ । সেই সময় বাড়ি ছেড়ে বেড়িয়ে যান তিনি । তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে । পরবর্তীকালে, সকালে ভুট্টা ক্ষেত থেকে তার দেহ উদ্ধার হয় । পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ।
এই ঘটনার নেপথ্যে হত্যার অভিযোগ তুলেছেন মৃতের জামাই কুরবান আলি । তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা । ইতিমধ্যে ডিএসপি’র নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে ।এলাকায় উত্তেজনা থাকায় বিষ্ণুপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে ।
সূত্রের খবর, ২০১২ সালে হেমতাবাদ থানা বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওসমান গনির বিরুদ্ধে শ্লীলতাহানি, মারামারির মামলা ঝুলছে । ওসমান গনির বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও হেমতাবাদ থানার পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি । পুলিশের খাতায় ফেরার আসামী ওসমান গনিকে গ্রেফতার করতে শুক্রবার রাতে হেমতাবাদ থানার পুলিশ তার বাড়িতে গিয়েছিল ।
পুলিশকে দেখে ওসমান গনি বাড়ি ছেড়ে পালিয়ে যায় । পরিবারের দাবি, পুলিশ তার পিছু ধাওয়া করে ; রাস্তায় তাকে ধরে মারধর করলে ঘটনাস্থলেই ওসমান গনির মৃত্যু হয় । পরিস্থিতি বেগতিক দেখে মৃতদেহ ভূট্টা ক্ষেতে ফেলে রেখে পুলিশ পালিয়ে যায় বলে দাবি পরিবারের ।
এরপর পরিবারের লোকেরা তার খোঁজ শুরু করেন । রাস্তায় পুলিশকে দেখে ওসমান গনির সন্ধান জানতে চাইলে পুলিশ বৃদ্ধ ওসমান গনিকে রাস্তা পার করে দিয়েছে বলে জানিয়ে দেয় ।পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুজির করে বৃদ্ধের সন্ধান করতে পারেননি ।
শনিবার সকালে ভূট্টা ক্ষেত থেকে বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । মৃত ব্যাক্তির দাদা জামসেদ আলীর অভিযোগ পুলিশ পিটিয়ে হত্যা করেছে ওসমান গনিকে । পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ ওঠায় তারা সিবিআই তদন্তের দাবি করেছেন । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয়েছে । এলাকায় চাপা উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

