আক্রান্ত আইন রক্ষক !

মালদহঃ— মালদহে পুকুর জবরদখলের চেষ্টাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়াল এলাকায় । পুলিশের গাড়ি ভাঙচুর করেন উত্তেজিত জনতা । একাধিক বাড়িতেও করা হয় ভাঙচুর । ইংরেজবাজারের বাবুপাড়া লক্ষীপুর কলোনি এলাকায় ঘটল এমনই এক ঘটনা ।

জানা গিয়েছে, ওই এলাকায় একটি সরকারি পুকুরের দখলদারিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দু’পক্ষের বিবাদ চলছিল । গত কয়েক বছর ধরে ওই পুকুরের লিজ রয়েছে স্থানীয় একটি ক্লাবের নামে । সম্প্রতি এলাকার এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে পুকুর জবরদখল করার চেষ্টার অভিযোগ ওঠে ।

পুকুর সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির মদতে বেশ কিছু বাড়ি-ঘর তৈরি করা হয় । রবিবার ওই জবরদখল করা বাড়িগুলি ভেঙে দেন স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যরা । এই নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় তাঁদের বিরুদ্ধে ।

সেই অভিযোগ প্রত্যাহারের দাবিতে আজ পথে নামেন এলাকার বাসিন্দারা । জবরদখলে অভিযুক্ত এলাকার বাসিন্দা ওই ব্যক্তির বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে । খবর পেয়ে এলাকায় পৌছলে হেনস্তার মুখে পড়তে হয় পুলিশকে । ভাঙচুর করা হয় ইংরেজবাজার থানা সহ পুলিশের গাড়িও । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube