জলপাইগুড়ি, ২২ মে: ডুয়ার্সের কেরন চা বাগানে জীবিত শ্রমিকদের মৃত বলে পিএফ-র টাকা আত্মসাৎ করা হচ্ছে ।জীবিত মানুষকে মৃত দেখিয়ে পিএফের টাকা তুলে নিচ্ছে কিছু দুষ্কৃতি । প্রকাশ্যে এল নাগরাকাটা ব্লকের কেরন চাবাগানে এরকম এক ঘটনা । সোমবার তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় কুজুর নিজে গিয়ে ম্যানেজারের সামনে ওই মৃত ব্যক্তিদের সামনে নিয়ে হাজির করালেন ।
এই ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে শ্রমিকদের মধ্যে । এদিন এরকমই চার জনকে প্রকাশ্যে আনা হয়, যাদের নামে মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট তুলে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার একটি র্যাকেট চলছে । পরে অবশ্য আরও দুই জনের খোঁজ পাওয়া যায় যারা চাবাগানের অফিসেই কাজ করে চলেছেন । অথচ তাদেরকেও মৃত দেখানো হয়েছে ।
তবে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি । তবে শুধু এই চাবাগানেই এই র্যাকেট কাজ করছে তা নয় ডুয়ার্সের অনান্য চাবাগানের এই চক্র সক্রিয় বলে মনে করা হচ্ছে বলে সূত্রের খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

