কোচবিহার: মন্দিরের তালা ভেঙে থেকে চুরি সোনার অলংকার । ১১৪ বছরের প্রাচীন কোচবিহার রাজ আমলের শ্রীশ্রী করুনাময়ী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায় । সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার পৌরসভার ১৫ নাম্বার ওয়ার্ডে ।
নিত্যদিনের পুজর পর রবিবার মন্দিরের দরজা বন্ধ করা হয় । সোমবার সকালে মন্দির কমিটির এক সদস্য মন্দিরে এসে দেখতে পান মন্দিরের সমস্ত তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । কমিটির পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয় ।
ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মোট ৯টি তালা ভাঙা হয়েছে মন্দিরের । প্রাথমিকভাবে জানা গিয়েছে, মন্দিরের প্রায় ১০০ গ্রাম সোনার গহনা চুরি হয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।বিষয়টি নিয়ে বেশ উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা । এই ঘটনায় মন্দিরের নিরাপত্তার দাবিও জানান তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

