ঝড়ে ক্ষতিগ্রস্ত তুফানগঞ্জ, আহত একাধিক বাসিন্দা

।। হীরক রায় ।।

কোচবিহার:  প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এবং বালাভুত গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা । বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকা । গাছ পড়ে ভেঙেছে বেশ কয়েকটি বাড়িও । ঘটনায় আহত বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা ।

বিধ্বংসী ঝড়ের কবলে পড়ে আহতদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ী, ধাদিয়াল, দ্বিপর পার, ঘুগ্রাতলা, শিয়াল পাড়া প্রভৃতি এলাকায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে ।

অন্যদিকে, বালাভুত গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাভুত এলাকার গুয়ার ভিটা, বটতলা, নয়ারচর প্রভৃতি এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় । কোথাও উড়ে গেছে ঘরের চালের টিন, আবার কোথাও ঘরের উপর পড়েছে বিশাল বিশাল গাছ । রাস্তার উপরে বিদ্যুতের খুটি উপড়ে পড়ে বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা । কামাত ফুলবাড়ী এলাকায় ঘরের উপর তিনটি গাছ উপড়ে পড়ায় গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছেন একই পরিবারের তিন জন সদস্য ।তাদের মধ্যে রামচরণ বর্মন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube