ঝড়ে গাছ উপড়ে পড়ে জাতীয় সড়কে, ট্রাফিক ও দমকলের হস্তক্ষেপে স্বাভাবিক ছন্দে যান চলাচল

মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে ব্যাপক ঝড়-বৃষ্টির প্রভাবে জাতীয় সড়কের উপর উপড়ে পড়ল গাছ । তার জেরেই দীর্ঘক্ষণ ব্যাহত থাকলো যান চলাচল । ইসলামপুরের বিহার মোড় সংলগ্ন রায়গঞ্জ-শিলিগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের উপর গাছ পড়ে গেলে যান চলাচল ব্যাহত হয় ।

পরিস্থিতি স্বাভাবিক করতে আসরে নামে ট্রাফিক ও দমকল । গাছ কেটে রাস্তার উপর থেকে গাছগুলো সরিয়ে দিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল ।

প্রসঙ্গত, আজ সকাল ১১.৩০ নাগাদ ব্যাপক ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয় ইসলামপুরে । প্রায় দু’ঘন্টা ধরে চলে ঝড় । ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকায়, আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছিলো আবহওয়া দফতরের পক্ষ থেকে ।যার ফলে বড়সড় বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান দমকলের পক্ষ থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube