নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার বামনডাঙ্গা চাবাগানে সকাল বেলায় হানা দিল একটি দলছুট বুনো মাকনা হাতি । গাছের মধ্যে টাঙিয়ে রাখা ৮৪ জন শ্রমিকের খাবার খেয়ে নিল সে । বিরল এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন শ্রমিকরা । প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে চা পাতা তোলার কাজ ।
হাতিটি শ্রমিকদের শুধু খাবার খেয়েই ক্ষান্ত হয়নি । তাদের খাবার রাখা টিফিন বাটি এমনকি ব্যাগও ছিড়ে দেয় । শ্রমিকরা চিৎকার চেচামেচি জুড়ে দিলেও হাতিটি সেদিকে তোয়াক্কা না করে একে একে সকলের খাবার খেয়ে নষ্ট করে দেয় । সকাল নটা থেকে প্রায় আধঘন্টা ঠায় দাঁড়িয়ে খাবার খেয়ে সাড়ে নটা নাগাদ গরুমারা জঙ্গলে চলে যায় । হাতি চলে গেলেও আতঙ্কে শ্রমিকেরা প্রায় দেড় ঘন্টা চাপাতা তোলার কাজ বন্ধ রাখেন ।
উল্লেখ্য ডায়না জঙ্গলের ধারেই রয়েছে প্রত্যন্ত এলাকার এই চা বাগানটি । প্রায় প্রতিদিন এই এলাকায় চলে আসে হাতি ।তবে হাতি এলেও কোনদিন শ্রমিকদের খাবার ছুয়েও দেখেনি তারা । কিন্তু এদিনের এই ঘটনার পর শ্রমিকরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন । কারণ মনে করা হচ্ছে হাতি যেখানে একবার খাবার পায় সেখানে সে বারে বারে ফিরে আসে ।এমনকি এই ঘটনার প্রমাণও পাওয়া গিয়েছে বেশ কয়েকবার । স্বাভাবিকভাবেই ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে শ্রমিকদের মধ্যে । যদিও খুনিয়া রেঞ্জের রেঞ্জার সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

