আজ ২১ মে ২০২৩ । বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটিকে পরিবেশ সুরক্ষা দিবস হিসাবে পালিত হয় । তারই অঙ্গ হিসাবে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় পালিত হল “মেগা বীচ ক্লিন-আপ” কর্মসূচি ।পরিবেশের কথা মাথায় রেখে এমনই এক পদক্ষেপের আয়োজন করা হয় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে । জি২০-এর অঙ্গ হিসাবে দিঘায় পালিত হল এই কর্মসূচি ।
রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা । সেই দিঘাকে পরিস্কার পরিচ্ছন্ন করে সুন্দর রাখতে রবিবার “মেগা বীচ ক্লিন আপ” কর্মসূচি গ্রহন করে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন । এদিন সকাল সকাল আয়োজন করা হয় এক মিনি ম্যারাথনের ।
পাশাপাশি নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত সমুদ্রের পাড়ে নোংরা ও জাবতীয় আবর্জনা পরিস্কার করা হয় । এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি । এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি, দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানসকুমার মন্ডল সহ অন্যান্য ব্যক্তিরা ।এদিন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের সামনে থেকে কর্মসূচির শুভ সূচনা করা হয় ।দিঘার সমুদ্রের সৌন্দর্যায়নে পর্যটন অনেকটাই উপকৃত হবে বলে আশা করছেন অনেকেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

