ফের আক্রান্ত তিন সিভিক ভলান্টিয়ার

।। স্বর্ণালী মান্না ।।

বেধড়ক মারধরে ফের আক্রান্ত হলেন সিভিক ভলান্টিয়ার । শুক্রবার ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহ থানার চৌরাস্তা ৩৪ নম্বর জাতীয় সড়কে । সূত্রের খবর, গাড়ি আটকানোর অভিযোগে তাদের উপর চড়াও হন বেশ কিছু যুবক । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত ওই তিন সিভিক ভলান্টিয়ার ।

অভিযোগ উঠেছে, শুক্রবার বিকেলে জাতীয় সড়কে রাস্তা পারাপারের কাজ করছিলেন সুজিত বিশ্বাস ও গৌতম ঘটক নামক দু’জন সিভিক ভলান্টিয়ার । সেই সময় রাস্তার একটা অংশে যানজট ছিল বলে জানান যাচ্ছে । এমন সময়, হঠাৎই এক যুবক সমস্ত গাড়িকে ওভারটেক করে বেপরোয়া ভাবে সামনে চলে আসে । তাকে দেখতে পেয়ে বাধা দিতে আসেন সিভিক ভলান্টিয়াররা ।

তবে বাধা দিতে গেলে রুখে দাঁড়ায় যুবক । কিছুক্ষণ পরে ওই যুবক বেশ কিছু লোকজন নিয়ে এসে লোহার রড নিয়ে দুজন সিভিক কে বেধড়ক মারধর করে । জানা যাচ্ছে মারধরে মাথায় গুরুতর আঘাত পান তাঁরা । ঘটনার খবর পেয়ে এরপরে তাদেরকে আরেকজন সিভিক ভলান্টিয়ার বাঁচাতে এলে, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠছে ।

স্থানীয়রা আহত ওই তিনজনকে উদ্ধার করে নিয়ে যান চাকদহ হাসপাতালে । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে সুত্র মারফৎ । এই ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ ।তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেই সূত্রের খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube