এগরাকাণ্ডের প্রতিবাদ মিছিলে বোমাবাজি

।। স্বর্ণালী মান্না ।।

এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ফের উত্তেজনা ছড়াল ।সেই মিছিলকে লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি ।পাশাপাশি চলতে থাকে গুলিও ।অভিযোগের তির উঠছে শাসকদলের বিরুদ্ধে ।

১৬ মে এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে শুরু হয় মৃত্যু মিছিল ।বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ৯ জনের ।আজ ভগবানপুরে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় একটি প্রতিবাদ মিছিলের ।বৃহস্পতিবার সেই প্রতিবাদ মিছিলে বেঁধে যায় তুলকালাম । ভগবানপুরের মিছিলে চলতে থাকে ব্যাপক বোমাবাজি ও গুলি ।

সূত্রের খবর, ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে মিছিল শুরু হওয়ার সময় ভগবানপুর বিধানসভার বরোজ এলাকায় তৃণমূল সমর্থকরা মিছিলের পথ আটকে দাঁড়ায় । এখানে বিজেপির মিছিলে তারা হামলাও চালায় বলে অভিযোগ । পরবর্তীতে শুরু হয়ে যায় বোমাবাজি । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । গোটা এলাকাতে মোতায়েন করা হয়েছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube