এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হল কটকেই

গত মঙ্গলবার এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা । বাজি কারখানার মালিক ভানু বাগও জখম হন সেই বিস্ফোরণে । অগ্নিদগ্ধ অবস্থাতেই ওড়িশায় পালিয়ে যায় ভানু বলেই সূত্রের খবর । কটকের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ভানু । বৃহস্পতিবার পুলিশ সূত্রে ভানুর খবর মেলে । শুক্রবার কটকের হাসপাতালেই মৃত্যু হয় ভানু বাগের ।

কটকের রুদ্র হাসপাতালে বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের । সূত্রের খবর মঙ্গলবার অগ্নিদগ্ধ অবস্থাতেই ওড়িশায় পালিয়ে যান ভানু । সেইখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ভানু বাগের । ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল ভানুর ।

মঙ্গলবার এগরা বিস্ফোরণকাণ্ডের পর ক্ষোভে ফুঁসছিল এলাকাবাসীরা । মৃত্যু, রাজনৈতিক তরজা, কটাক্ষ, পাল্টা কটাক্ষে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি । এবার মৃত্যু হল মূল অভিযুক্ত ভানু বাগেরই । কী হবে পরবর্তীকালে? থাকছে প্রশ্ন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube