ফের জাতীয় সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনা! টাটা সুমো ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের জেরে হল দুর্ঘটনা । বৃহস্পতিবার সকালে খড়িবাড়ির প্রসাদু জোত এশিয়ান হাইওয়ে-২ তে টাটা সুমো ও ট্রাক্টরের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক যাত্রীর ।
স্থানীয় বাসিন্দা রানা সিংহ জানান টাটা সুমোটি চলন্ত অবস্থায় আসার সময় একটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে মুখোমুখি ধাক্কা দেয় । ঘটনাস্থলে টাটা সুমোর এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন ৫ জন যাত্রী । একই সঙ্গে জখম হয়েছেন ট্রাক্টর চালকও ।
আহতরা হলেন বাহাদুর ছেত্রী, পরলাথ লামিছানি, উষা পন্থী শর্মা, তপন নিরোলা ও কোইরাম শর্মা । সুত্রের খবর, আহতরা নেপাল ও অরুনাচল প্রদেশের বাসিন্দা । স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ।পরবর্তীতে নকশালবাড়ি হাসপাতাল থেকে তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খড়িবাড়ি থানার পুলিশ । ঘটনার পর স্বাভাবিকভাবেই জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় । গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ । মৃত ব্যক্তির নাম গঙ্গা প্রসাদ সারু ।জানা যাচ্ছে তিনি ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ছিলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

