।। স্বর্ণালী মান্না ।।
বীরভূমের সদাইপুর থানার রেঙ্গুনী গ্ৰামে যাওয়ার পথে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার গাড়ির সাথে লেগে ঘটে দুর্ঘটনা । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই ভাইয়ের ।
মৃতদেহ দুটি উদ্ধার করতে যায় সদাইপুর থানার পুলিশ । ঘটনাস্থলে পুলিশ এলে ক্ষিপ্ত জনতা পুলিশকে তাড়া করে ।ফলে সেই জায়গা ছেড়ে পালাতে বাধ্য হন পুলিশকর্মীরা । এলাকাবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা না আসছেন ততক্ষণ পর্যন্ত দেহ ছাড়া যাবে না ।
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাচ্ছিলেন দুই ভাই । রাস্তার ধারে নীচু হয়ে ঝুলতে থাকা হাই-টেনশন তার তাদের গাড়ির সাথে জড়িয়ে যায় । ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার গাড়ির সাথে লেগে দুর্ঘটনা ঘটে ।রীতিমত ক্ষোভে ফেটে পড়েছে বাসিন্দারা ।
এই প্রসঙ্গে গ্রামবাসীরা জানান অনেক দিন আগেই প্রশাসনকে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা ।তবে তাতেও কোনও সুরাহা মেলেনি বলে তাঁরা জানান ।ফলে দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধারে আসা পুলিশকে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাড়া করেন । প্রাণের ভয়ে গ্রাম ছাড়তে বাধ্য হন পুলিশকর্মীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

