রোগী-মৃত্যুর জেরে আক্রান্ত চিকিৎসক, দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

সাপের কামড়ে রোগীর মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে ইটাহারে । মৃত্যুর কারণে মারধর করা হলো হাসপাতালের চিকিৎসককে ।পাশাপাশি ভাঙচুর চালান হল হাসপাতালে । চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের পাশাপাশি ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভে নামলেন ইটাহারের সাধারণ মানুষ ।

সূত্রের খবর, সাপের কামড়ে মৃত্যু হয় বছর ৩৬-এর পিন্টু পাল নামক এক রোগীর । ঘটনার জেরে ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরের “এমার্জেন্সি ঘরে” ভাংচুর চালান সহ কর্তব্যরত চিকিৎসককে মারধর করাকে কেন্দ্র করে ইটাহারের বাসিন্দারা ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরের সামনে বিক্ষোভ দেখান ।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা পিন্টু পাল-কে সাপে কাটা অবস্থায় রাত সাড়ে ৯ নাগাদ ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরে আনা হয় । ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরে থাকা চিকিৎসক ড: সফিকুল আলি প্রাথমিক চিকিৎসা করে রায়গঞ্জ মেডিক্যালে পাঠিয়ে দেন তাঁকে । তবে ভোর রাতে মৃত্যু হয় পিন্টু পালের । বৃহস্পতিবার সকাল হতেই মৃতের পরিবারের লোকজন ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরে এসে দফতরের আপতকালীন ঘর ভাংচুর করেন ও কর্তব্যরত চিকিৎসক, সারফুল আলিেক, মারধর করে চলে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানার পুলিশ ।এই খবর ছড়িয়ে পড়তেই ইটাহারের সাধারণ মানুষ ও স্বাস্থ্য কর্মীরা ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরের সামনে বিক্ষোভ দেখান । যারা চিকিৎসককে মারধর করেছেন সেই সব দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা ।  চিকিৎসককে মারধর ও হাসপাতালে ভাঙচুর চালানোয় অবস্থান বিক্ষোভে বসেন ইটাহার গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীরা । চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা । এই ঘটনার ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube