এগরার ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার ভানু বাগ ও তার ছেলে

এগরার ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে অবশেষে গ্রেফতার করা হল এগরার খাদিকুল গ্রামের অভিযুক্ত বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগকে ।ওড়িশা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । ভানু বাগের আরও দুই জন সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে । ওড়িশা এবং সংলগ্ন এলাকায় হাসপাতালের পাশাপাশি অন্যান্য ছোট স্বাস্থ্যকেন্দ্রেও তল্লাশি চালায় পুলিশ । অভিযুক্তদের আজ এগরায় আনা হচ্ছে বলে জানান যাচ্ছে ।তবে এখনও ফেরার ভানুর স্ত্রী ।

ওড়িশা এবং সংলগ্ন এলাকায় হাসপাতাল থেকে শুরু করে ছোটখাটো স্বাস্থ্য কেন্দ্র, সর্বত্র তল্লাশি চালায় পুলিশ । অবশেষে ভয়াবহ বিস্ফোরণকাণ্ডের ২ দিন পরে গ্রেফতার কৃষ্ণপদ ওরফে ভানু বাগ । ওড়িশা থেকে গ্রেফতার করা হয় ভানু বাগ ও তাঁর ছেলেকে । যদিও তাঁর স্ত্রী কোথায় সেই বিষয়ে এখনও কোনও খবর মেলেনি । জানা গেছে কটকের একটি হাসপাতাল থেকে গ্রেফতার হয়েছেন ভানু বাগ ও তাঁর ছেলে ।

বিস্ফোরণের পর ওড়িশায় পালিয়েছিলেন ভানু । কোনোভাবেই খোঁজ মিলছিল না মূল অভিযুক্ত ভানু সহ তাঁর স্ত্রী ও ছেলের । আহত অবস্থায় কাউকে দেখা গেছে কি না জানতে, দেখানো হয় ভানুর ছবিও । অপরদিকে ধরা পড়ার আশঙ্কায় ভানু ও পরিবারের লোকেরা বন্ধ করে দেয় মোবাইল ফোন । কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না । ভানু ও তার ছেলে গ্রেফতার হলেও এখনও খোঁজ মেলেনি ভানুর স্ত্রীর ।

প্রসঙ্গত এই ঘটনায় ৯ জনের মৃত্যু ছাড়াও এসএসকেএম-এ রোনাল্ড রস বিল্ডিংয়ে বার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন খাদিকুল গ্রামেরই দুই বাসিন্দা । হাসপাতাল সূত্রে খবর, শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে ২৪ বছরের পিঙ্কি মাইতির, শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে ৩৮ বছরের রবীন্দ্রনাথ মাইতিরও । দু’জনেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে হাসপাতাল সুত্রে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube