হোটেলের গুগল পেজ হ্যাক করে টাকা আত্মসাৎ

আবারও শহরের বুকে নামী হোটেলের মন্দারমণি শাখার (পার্ক প্রাইম হোটেল) গুগল পেজ হ্যাক করা হল । পার্ক প্রাইম হোটেলের মোট সাতটি জায়গায় শাখা রয়েছে । কলকাতা, জয়পুর, রাঁচি, গোয়া,  মন্দারমণি,  অরবিট মন্দারমণি, ও অরবিট শিলচর ।

এর আগে ২০২২ এর পুজোর আগে মোট তিনটি হোটেলে অর্থাৎ কলকাতা, রাঁচি, মন্দারমনি-র গুগল পেজ হ্যাক করা হয়েছিল । আর এখন এই হোটেলেরই শুধুমাত্র মন্দারমণি শাখার ‘দ্য সানসিটি রিসোর্ট’-এর গুগল পেজ হ্যাকিং এর ঘটনাটি ঘটেছে ।

১২ মে সন্ধ্যায়, এই হোটেলের মন্দারমণি শাখার অপারেশন ম্যানেজারের কাছে সম্পুর্ণ বিষয়টি নজরে আসে । গুগল পেজে যে নম্বর দেখা যাচ্ছে সেই নম্বরে কাস্টমাররা ফোন করে বুকিং করছেন আর তারপরেই অনলাইন মাধ্যমে পেমেন্ট করছেন । তবে সেই টাকা ঢুকছে হ্যাকারের কাছে ।

বর্তমানে সামার ভ্যাকেশন চলছে অনেকেই ছুটি কাটাতে যাচ্ছেন তাদের হোটেলে । তারা যখন গুগল পেজ থেকে নম্বর নিয়ে ফোন করে বুকিং করে অনলাইন মাধ্যমে পেমেন্ট করছেন, তখন হোটেল কর্তৃপক্ষের কাছে কোনো টাকা ঢুকছে না । বরং টাকা ঢুকছে হ্যাকারদের কাছে ।

এই হোটেলের অপারেশন ম্যানেজারের দাবি, মহারাষ্ট্রের একটি ব্যাঙ্কে এই টাকা ঢুকছে । হোটেল কর্তৃপক্ষ তাই সাবধান করছেন, গুগল পেজ থেকে নম্বর নিয়ে হোটেল বুকিং না করার জন্য । ইতিমধ্যে মন্দারমনির স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে হোটেল কর্তৃপক্ষের পক্ষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube