।। তাপস লাহা ।।
আগ্নেয়াস্ত্র সহ এক বেসরকারি কলেজের ছাত্রকে গ্রেফতার করল বারাসত থানার পুলিশ । ধৃতের নাম আদিত্য কুমার । ধৃতের বাড়ি বিহারের পাটনাতে । পড়াশোনার জন্য সে থাকে হুগলির রিষড়াতে । মঙ্গলবার রাতে বারাসতের কাজিপাড়া এলাকায় বেসরকারি একটি কলেজের ছাত্রকে আগ্নেয়াস্ত্র সহ ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা । বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে ছেলেটিকে আটক করে ।
স্থানীয় সূত্র জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় ছাত্রদের ল্যাপটপ চুরির ঘটনা নিয়ে গন্ডগোলের জেরে আদিত্য কুমার অস্ত্র নিয়ে ভয় দেখাত । এর আগেও আদিত্য ল্যাপটপ চুরি করেছে বলে স্বীকার করেছে । বারাসত থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।
স্থানীয় বাসিন্দা রহমান মেহবুব, শেখ আব্দুল হালিম বলেন, এদিন রাতে এক যুবকের ল্যাপটপ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল । পরে তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করতে ল্যাপটপ চুরির কথা স্বীকার করে সে । এরপর তার সঙ্গে যে ব্যাগ ছিল তাতে তল্লাশি করে দেখা যায় আগ্নেয়াস্ত্র রয়েছে ।
পরিবারের লোকজন কষ্ট করে ছেলেমেয়েদের স্কুল বা কলেজে শিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে বাড়ি থেকে দূরবর্তী স্থানে পড়াশোনার জন্য পাঠায় । কিন্তু এক্ষেত্রে দেখা গেল ওই যুবকটি সম্পূর্ণ অসামাজিক হয়ে উঠেছিল । কলেজের ক্লাসের পর চলত নেশার আসর, আর এই নেশার টাকার যোগানের কারণেই সে চুরির মত অসামাজিক কাজে লিপ্ত হয়েছিল বলে স্থানীয় মানুষের দাবী ।বুধবার আদিত্যকে বারাসত আদালতে পাঠায় বারাসত থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

