পারিবারিক বিবাদের জেরে নিহত এক ব্যক্তি

।। প্রসেনজিৎ সাহা ।।

স্ত্রী ও ছেলেদের মারে মৄত্যু হল এক ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খুদিরাবাদে ৷ মৄতের নাম শেখ গুলাম মহম্মদ ৷ তার দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটেছে ।

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৄতের স্ত্রী রসিদা বিবি সহ তার দুই ছেলে শেখ সাবির মহম্মদ ও শেখ সাহিল মহম্মদকে ৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৄত খুনের মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৄত তিনজনকেই আজ বারুইপুর আদালতে পেশ করা হবে ৷ মৄতের দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷

কসবা বোসপুকুরের বাসিন্দা শেখ গুলাম মহম্মদ ৷ নরেন্দ্রপুর থানা এলাকার খুদিরাবাদে কয়েকবছর আগে তারা জায়গা কিনে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন ৷ সম্প্রতি সংসারে আর্থিক অনটন চলছিল ৷ সেইকারণে তাদের মধ্যে চরম অশান্তি চলছিল কয়েকদিন ধরেই ৷

গতকালও এই পরিবারের মধ্যে তুমুল অশান্তি হয় বলে প্রতিবেশী ও পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ তখনই স্ত্রী ও দুই ছেলের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শেখ গুলাম মহম্মদ যার জেরে মৄত্যু হয় তার ৷ প্রতিবেশীদের অভিযোগ, ঘটনার পর বাথরুমে পড়ে মৄত্যু হয়েছে বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে ৷

মৄতের মেজভাই শেখ গোলাম হোসেন এই ঘটনায় দৄষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন ৷ মৄতের মা আনোয়ারা বিবি জানিয়েছেন স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল ৷ স্ত্রীর উসকানিতে দুই ছেলে মিলে বাবাকে মারধর করত বলে তার অভিযোগ ৷ তার ছেলের খুনের ঘটনায় কেউ যাতে ছাড়া না পায় তার দাবি জানিয়েছেন তিনি ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube