।। স্বর্ণালী মান্না ।।
এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রামের বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত একাধিক মানুষ । বিকট শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম ।এই ঘটনায় ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় ।
বিস্ফোরণের জেরে একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে । তবে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি । স্থানীয় সুত্রে খবর, কিছু দেহ ছিন্ন বিছিন্ন অবস্থায় এদিক ওদিক ছড়িয়ে পড়ে রয়েছে । বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি । স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসীরা ।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় এগরা থানার পুলিশ ও দমকলকর্মীরা । ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ।স্থানীয় সুত্রে জানা যাচ্ছে এই বাজি তৈরির কারখানা বেআইনি ভাবে চলছিল ।এর পাশাপাশি জানা যাচ্ছে, ওই এলাকায় একাধিক বাজি কারখানা রয়েছে ।
তবে পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ভয়াবহ বিস্ফোরণ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে এলাকায় । বাজি কারখানার আড়ালে বোমা তৈরি করা হছিল কি না, তা নিয়ে যথেষ্ট আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা । ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ রাজ্য সরকারের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

