।। শুভময় জানা ।।
মাকে পিটিয়ে মারল ছোট ছেলে ।ঘটনাটি ঘটেছে তমলুক থানার গড়কিল্লা গ্রামে । অভিযুক্ত যুবক নিরঞ্জন মাইতি(৩২)। মৃত মায়ের নাম পুষ্প মাইতি (৬১)।ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলনা বলেই জানা যাচ্ছে । মাকে কাঠ দিয়ে মেরে বাড়িতেই উপর তলায় লুকিয়ে থাকে নিরঞ্জন । পরে তমলুক থানার পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে এসেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন । পরিবার সূত্রে জানা গেছে স্ত্রীর সঙ্গে গন্ডগোলের পর থেকে স্ত্রী গত তিন বছর আগে বাড়ি চলে যায় । তারপর থেকেই ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন নিরঞ্জন ।
মঙ্গলবার সকাল থেকেই বাড়িতে উৎপাত করতে থাকে অভিযুক্ত । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় মেজ ছেলে তার পরিবারকে নিয়ে বেরিয়ে যায় । সেই একা থাকার সুযোগে সন্ধ্যের দিকে নিরঞ্জন মাকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে এবং তাতেই ঘটনাস্থলেই মারা যান তাঁর মা ।
বাড়িতে চিৎকার চেঁচামেচির পর সব চুপচাপ হয়ে যাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয় । তারা গিয়ে মা পুষ্প মাইতিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন । পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে নিরঞ্জনকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে ।এর পাশাপাশি জানা যাচ্ছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা হাসপাতালে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

