ববিতা সরকারকে চাকরি থেকে বরখাস্ত করে অনামিকা রায়কে সেই চাকরিতে বহাল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এর আগে অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা ।
শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরি পেলেন অনামিকা রায় । আগামী ২ সপ্তাহের মধ্যে তাকে চাকরিতে যোগদান করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মঙ্গলবারে ঘোষণা করা এই রায়তেই চাকরি হারাতে হল ববিতা সরকারকে । এর পাশাপাশি চাকরিতে কর্মরত থাকাকালীন মাইনের টাকা অনামিকাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ববিতাকে । অবশেষে চাকরি পেয়ে খুশি অনামিকা ।
উল্লেখ্য, টেট পরীক্ষায় মেরিট লিস্ট বের হওয়ার পর মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন ববিতা সরকার । দীর্ঘ কয়েক বছর আইনি লড়াই লড়ার পর মামলায় জয়ী হন ববিতা । কয়েক মাস আগে মেখলিগঞ্জের একটি বিদ্যালয়ে চাকরিও পান তিনি ।
পরবর্তীতে, ওই সালের টেট পরীক্ষার নম্বর প্রকাশ হলে দেখা যায় ববিতার আ্যাকাডেমিক স্কোর ২ নম্বর বাড়তি আছে । পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয় যে ববিতার ২ নম্বর ভুল করে বাড়িয়ে দেওয়া হয়েছে । তার স্কোর বেড়ে দাড়িয়েছে ৩৩, কিন্তু দেখা যায় অনামিকা রায়ের আসল স্কোর ৩৩ এবং ববিতার ৩১ । তারপরেই ফের এই পদ নিয়ে ফের শুরু হয় বিতর্ক । আদালতে মামলা করেন অনামিকা । দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ার পর আজ এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, ববিতা সরকারকে চাকরিতে বহাল রাখা উচিত নয়, কারণ তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে তার প্রাপ্ত নম্বর সম্পর্কে সঠিক তথ্য দেননি । তিনি অনামিকা রায়ের থেকে ২ নম্বর কম পেয়েছিলেন ।
সেই কারণে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে ববিতা সরকারকে চাকরি থেকে বরখাস্ত করে অনামিকা রায়কে তার বাড়ির কাছাকাছি কোথাও নিয়োগ করতে । স্কুল সার্ভিস কমিশনকে নির্দশ দেওয়া হয়, তিন সপ্তাহের মধ্যে উচ্চমাধ্যমিক স্তরে রাষ্টবিজ্ঞান বিষয়ে শিক্ষিকা হিসাবে অনামিকা রায়কে নিয়োগ করতে ।
এর পাশাপাশি, ববিতা সরকারকে মোট ১৫,৯২,৮৪২ টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে । তার মধ্যে ১১ লক্ষ টাকা ১৯ মে ২০২৩ এর মধ্যে এবং বাকিটা ৬ জুনের মধ্যে সুদ সহ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে । ইতিমধ্যে ববিতা যে বেতন পেয়েছে তা তাকে ফেরত দিতে হবে না অনামিকা রায়কে ।তবে বাকিটা অনামিকা রায়কে দুই দফায় ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে ।
অনামিকা রায় মামলা করেছিলেন ববিতা সরকারের চাকরির বৈধতা নিয়ে কারণ তার দাবি ছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর পদে চাকরি পেয়েছিলেন ববিতা সরকার, কিন্তু ঐ পদে চাকরি পাওয়ার কথা অনামিকার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

