কারখানার দূষিত জলে নষ্ট হচ্ছে চাষের জমি, কারখানার সামনেই বিক্ষোভে কৃষকরা

কারখানার দূষিত জলে নষ্ট হচ্ছে চাষ ও চাষের জমি ।দূষিত জলে মরে যাচ্ছে পুকুরের মাছ । দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা না হওয়ায়, কারখানার সামনে বসে বিক্ষোভ দেখালেন কৃষক ও তাদের পরিবার । ঘটনাটি ঘটেছে পূর্ব আমতা-র গাজীপুরে ।

কৃষকদের অভিযোগ, কারখানার দূষিত জল খালের জলে মিশছে ।এখন সেই জল চাষের অযোগ্য হয়ে পড়েছে । বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে । এমনকি দূষিত জল থেকে পুকুরের মাছও মারা যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা ।  

দীর্ঘদিন ধরে প্রশাসনকে এই বিষয়ে জানিয়েও কোন সুরাহা না মেলায়, মঙ্গলবার কারখানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা ।তাদের দাবি, যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোন সুরাহা পাওয়া যাচ্ছে বা প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম সহযোগিতা মিলছে, ধারাবাহিকভাবে তাদের এই আন্দোলন চলবে ।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন রকম যোগাযোগ করা সম্ভব হয়নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube