উদ্ধার নকল বিদেশী মদ

বাঁকুড়াঃ গোপনে অভিযান চালিয়ে বিপজ্জনক উপকরণ দিয়ে তৈরী বিপুল পরিমাণ নকল বিদেশী মদ উদ্ধার করল আবগারি দফতর । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় ।

অনেক দিন ধরে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় রমরমিয়ে চলছে নকল মদের ব্যবসা । এমনই অভিযোগ আসছিল দীর্ঘ দিন ধরে । এরপরই ওই এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি একাধিক গোপন সূত্রে তথ্য সংগ্রহ করা শুরু হয় ।

সোমবার সন্ধ্যায় খবর আসে বাঁকুড়া-পুরুলিয়ার সীমানায় ৬০ এ জাতীয় সড়কের ধারে মা রক্ষাকালী হোটেল ও রেস্টুরেন্ট নামের একটি হোটেলে বিপুল পরিমাণ নকল বিদেশী মদ মজুত করা হয়েছে । খবর আসতেই অভিযানে নামে বাঁকুড়া জেলা আবগারি দফতর । ওই হোটেলে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় হোটেলে মজুত সমস্ত মদ ।

আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে ওই হোটেল থেকে বাজেয়াপ্ত সমস্ত মদই নকল বিদেশী মদ । বিভিন্ন নামী দামী মদের লেবেল ও বোতল ব্যবহার করা হলেও আসলে বোতলের ভেতর থাকা অধিকাংশ মদই শরীরের পক্ষে বিপজ্জনক, এমন স্পিরিট দিয়ে তৈরী করা হয়েছে ।

লাইসেন্স বিহীন ভাবে মদ মজুত রাখা ও ব্যবসা করার অভিযোগে হোটেলের মালিক, সোমনাথ প্রামানিককে গ্রেফতার করেছে আবগারি দফতর । এই ধরনের নকল মদ কোথায় তৈরী হয়েছে এবং তা কীভাবে জেলার  হোটেলগুলিতে পৌঁছে যাচ্ছে তা জানতে তদন্ত শুরু করেছে আবগারি দফতর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube