আরএসএস সদস্যের সমস্যার কথা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রবিবার রায়নায় অভিষেকের জনসংযোগ কর্মসূচি ছিল । সেখানেই যাওয়ার পথে মাথায় টুপি, সাদা শার্ট, প্যান্ট পারা এক যুবক তাঁর গাড়ির পাশে এসে দাঁড়ান । ওই যুবক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সদস্য ।

তৃণমূলের সাধারণ সম্পাদকের কাছে তিনি অভিযোগ জানান, জামালপুরের হরেকৃষ্ণ কোঙার সেতুতে আলো জ্বলে না ।কাজ হয়নি বিডিও অফিসে জানিয়েও । বিজেপি নেতারাও বলেছেন, তারপরও সমাধান হয়নি সমস্যার । তাঁর বক্তব্য, এ সমস্যা চলে আসছে ৫-৬ বছর ধরে । একইসঙ্গে ওই যুবক বলেন, তাঁর স্কুলের কাছেও নেই কোনও ল্যাম্পপোস্ট ।

গাড়ি থেকেই অভিযোগ শোনেন অভিষেক । সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি । এরপর সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির এক কার্যকর্তা আমাকে আলোর কথা বলেছেন । তিনি কোনও বিজেপি নেতাকে না বলে আমাকে বলছেন । কারণ তিনি জানেন, তৃণমূলই পারে সমস্যার সমাধান করতে” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube