পটাশপুর, পূর্ব মেদিনীপুর : তলে তলে বেশ কিছুদিন ধরে ক্ষোভ দানা বাঁধছিল । অঞ্চল কমিটি গঠন করা নিয়ে সেই ক্ষোভ বিস্ফোরিত হলো আগ্নেয়গিরির মতো । যার জেরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল । পটাশপুর দুই ব্লকের পঁচেটে আবার অস্বস্তি বাড়লো শাসকদলের ।
গত ২৯ শে এপ্রিল পঁচেট চার নম্বর অঞ্চলে তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি দুর্গাপূদ পাহাড়ি । তার কয়েকদিন কাটতে না কাটতেই আবার তৃণমূলের অঞ্চল কমিটি ঘোষণা করল অঞ্চল তৃনমূলের পুরোনো নেতৃত্বরা ।
একটা অঞ্চল কমিটি ঘোষণা নিয়ে চূড়ান্ত টানাপোড়েন । অঞ্চল এক কিন্তু তৃনমূলের কমিটি দুটি । আলাদা আলাদা কমিটি ঘোষণা করলো তৃনমূল ব্লক সভাপতি ও পুরানো অঞ্চল নেতৃত্বরা । যেখানে স্পষ্ট হয়ে গেল তৃণমূলের গোষ্টি কোন্দল । এই পরিস্থিতিতে কোন কমিটিকে মান্যতা দেবেন, তা নিয়ে বিপাকে পড়েছেন তৃণমূলের নিচু তলার কর্মীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

