অজিত মাইতির পর দিলীপ ঘোষ । কুড়মি আন্দোলন নিয়ে করা মন্তব্যে এবার দিলীপ ঘোষ কে জঙ্গলমহলে নিষিদ্ধ করার হুঁশিয়ারি কুড়মি সমাজের ।
উল্লেখ্য গতকাল লালগড়ের বামাল এলাকায় দিলীপ ঘোষ দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে কুড়মি আন্দোলনের সমর্থকরা তাকে ঘেরাও করে । কুড়মিদের এস টি তালিকাভুক্ত করার জন্য সংসদে একজন সাংসদ হিসেবে দিলীপ ঘোষ কি ভূমিকা পালন করেছেন তা জানতে চান কুড়মি বিক্ষোভকারীরা ।
সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, খেমাশূলিতে যখন কুড়মিরা ধরনা আন্দোলনে বসেছিল দিনের পর দিন তখন সেখানে তিনি ”চাল-ডাল” পাঠিয়েছিলেন ।দিলীপ ঘোষের এই বক্তব্য ঘিরেই জঙ্গলমহলে নতুন করে শুরু হয়েছে কুড়মিদের ক্ষোভ ।
শালবনির কুড়মি নেতা সুমন মাহাতো বলেন, দিলীপ বাবুকে নাম প্রকাশ্যে আনতে হবে কাদের তিনি সাহায্য করেছেন । দিলীপবাবুকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও জানান, ২৪ ঘন্টার মধ্যে চাল ডাল দিয়ে কোন কুড়মি নেতাকে তিনি সাহায্য করেছেন তা তাঁকে বলতে হবে, না হলে দিলীপবাবুকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করা হবে ।
দিলীপ ঘোষের পাল্টা জবাব, ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব । দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে । হিম্মত থাকলে ওরা শ্রীকান্ত মাহাতো সহ যত মাহাতো এমএলএ এমপি আছে তাদের রিজাইন করাক । খেমাশুলিতে দিনের পর দিন ধরনা চলাকালীন আমি সাহায্য করেছি । ওরা চাইলে মিডিয়াতে তার নামধাম প্রকাশ করব ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

