ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল । অভিযোগ উঠছে, সংঘর্ষের জেরে আহত হয়েছেন চার জন ব্যক্তি । ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে হুগলির আরামবাগের আরান্ডি এলাকায় ।
ঘটনায় আহতরা আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি । অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের মাদার সংগঠনের কিছু কর্মী একটি দলীয় মিটিং করে ফেরার পথে হামলা চালায় তৃণমূলের যুব কর্মীরা । মাদার তৃণমূল কর্মীদের অভিযোগ একটা সময় যারা বিজেপি এবং সিপিএম করতো তারাই এখন যুব কর্মী হিসাবে এলাকায় গন্ডগোল সৃষ্টি করছে । যদিও যুব নেতাদের অভিযোগ তাদেরই একটি সভা ছিল, সেই সভায় আসার পথে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে তাদের বাস ।
এই প্রসঙ্গে বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দল জন্ম লগ্ন থেকে, এটা নতুন কিছুই নয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

