ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা ।এই ঘূর্ণিঝড়ের হাত থেকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করতে মাইকিং করা হল সুন্দরবন কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকে ।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় সুন্দরবন কোস্টাল থানার উদ্যোগে নদীর উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করতে করা হলো মাইকিং । এর পাশাপাশি ঝরখালী কোস্টাল থানার উদ্যোগে সুন্দরবনের নদীতে সতর্ক মূলক প্রচার করা হয় ঝরখালী এলাকায় ।
গোসাবায় নদী তীরবর্তী এলাকার মানুষজনকে ঘূর্ণিঝড় মোকার প্রভাব নিয়ে সচেতন করলেন এনডিআরএফ-এর সদস্যরা । দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত গোসাবা ও রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকার মানুষজনকে ঘূর্ণিঝড় মোকার প্রভাবে কী কী সমস্যায় পড়তে হতে পারে, এবং প্রয়োজনে কী কী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেই সমস্ত বিষয়ে এলাকার মানুষজনকে ওয়াকিবহাল করান জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

