তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিলিগুড়ি থানার সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় বসার হুমকি দিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক শুভব্রত অধিকারী।
শিলিগুড়ি গভর্মেন্ট পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের জেরে ABVP এর ডাকা ধর্মঘটে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
তাদের অভিযোগ শুক্রবার, তৃণমূল ছাত্র সংগঠনের নেতৃত্বরা কলেজে এসে সেখানে ABVP এর দ্বারা লাগানো পোস্টার ছিঁড়ে দেয় এবং পুলিশ তাদের একাজে বাঁধা দেয় নি। ফলে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে তারা। এই অভিযোগ তুলে শিলিগুড়ি থানার সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় বসার হুমকি দেন দলের রাজ্য সম্পাদক। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের মতে সেই পোস্টার ছিঁড়েছে সাধারণ ছাত্ররা। ধর্মঘটের বিরোধী তৃণমূল কংগ্রেস। আর এই ধর্মঘটের ফলে কলেজ পড়ুয়াদের সমস্যা হচ্ছে, সেই কারণে তারা এদিন কলেজ চত্বরে আসে।
উল্লেখ্য, বৃহস্পতিবার, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে স্বারকলিপি দেওয়াকে কেন্দ্র করে এই দুই ছাত্র সংগঠনের মধ্যে বিবাদ হয়। হাতাহাতি ও সংঘর্ষে আহত হয় দুই পড়ুয়া। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার ওই কলেজে ধর্মঘটের ডাক দেয় ABVP।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

