হাওড়া স্টেশনে অস্বাভাবিক মৃত্যু যুবকের

হাওড়া স্টেশনে অস্বাভাবিক মৃত্যু হলো এক যুবকের ।আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্লাটফর্মে । স্থানীয় সুত্রে জানা যাচ্ছে গুরুতর অসুস্থ হয়ে যুবকটি লুটিয়ে পড়ে প্লাটফর্মে । হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

রেল সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম সুরেন্দ্র যাদব ও তাঁর বাড়ি উত্তর প্রদেশে । এ দিন সকালে তিনি একটি ট্রেন থেকে নামার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন । আরপিএফ এবং রেলের কর্মীরা তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি । প্রচন্ড গরমের কারণে ওই যুবক অসুস্থ হয়ে মারা যান নাকি অন্য কোনও কারন রয়েছে মৃত্যুর পিছনে তা খতিয়ে দেখা হচ্ছে । মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে রেল পুলিশ সূত্রে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube