ফের পেট্রাপোল সীমান্তে ৪ কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার করলো বিএসএফ ।একটি বাসে তল্লাশি চালিয়ে বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেন ।
সোমবার সকাল ৭:৩০ নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে বাংলাদেশ থেকে আসা কলকাতাগামী একটি বাসে তল্লাশি চালায় বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটেলিয়ান । ওই বাস থেকে বিপুল পরিমাণে সোনা উদ্ধার করে জওয়ানরা ।
বিএসএফ সূত্রে জানা গেছে বাসের তেলের ট্যাংকের কাছ থেকে ৫১ টি সোনার বিস্কুট এবং ১ টি সোনার বার উদ্ধার করা হয়েছে । বিএসএফ সূত্রে আরও জানা গেছে উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন ৭ কেজি এবং তার আনুমানিক বাজার দর হতে পারে ৪. ৩ কোটি টাকা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

