আগামীকাল পেট্রাপোল বন্দরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার অমিত শাহের সফরের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে । পুলিশের তরফ থেকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে । আগামীকাল দুপুর ১২ টায় হেলিকপ্টারে তিনি কল্যাণী বিএসএফ ক্যাম্পে এসে নামবেন । তারপরে সড়কপথে আসবেন পেট্রাপোল বন্দরে ৷ পেট্রাপোল থানার নতুন ভবন উদ্বোধন করবেন তিনি । পরে পেট্রাপোল বন্দরে দ্বিতীয় কার্গো গেটের ভূমিপূজা করে দুপুরে মধ্যাহ্নভোজ সেরে ২:০৫ মিনিটে হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন ।

পেট্রাপোল থানা এতদিন ছিল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের একটি ভবনে ৷ থানার জন্য এবার পেট্রাপোল বন্দরের যশোর রোডের পাশে নতুন করে ভবন তৈরি করা হয়েছে । সেই ভবনের উদ্বোধনের একটি বোর্ড লাগানো হয়েছে ৷ থানা উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে ।

এ বিষয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বলেন, আগামীকাল পেট্রাপোল বন্দরে অমিত শাহ আসছেন । পেট্রাপোল থানার নতুন ভবন উদ্বোধন সহ একাধিক কর্মসূচি রয়েছে । তিনি চ্যানেল বনগাঁর উন্নয়নের জন্য অমিত শাহের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube