কেন্দ্র ও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব সিপিআইএমের রাজ্য সম্পাদক

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে পঞ্চায়েত নির্বাচন সহ নব জোয়ার কর্মসূচির প্রসঙ্গ তুলে একের পর এক প্রশ্ন তুলে ধরলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তবে শুধু রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নয় কেন্দ্রের শাসকদল বিজেপিকেও একহাত নেন সেলিম । সোমবার শিলিগুড়িতে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মোদি, শাহ এবং মমতার প্রতি আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘সব এক গোয়ালের গরু।’

এর পাশাপাশি তৃণমূলের নব জোয়ার কর্মসূচির প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কটাক্ষের সুর চড়িয়ে বলেন, ‘মোদির নকল করছেন । ছোট মোদি হওয়ার চেষ্টা চলছে।’

পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলে মহম্মদ সেলিমের বক্তব্য, খোদ রাজ্য কমিশনই অন্ধকারে । আসলে রাজ্যের শাসকদলের অবস্থা ভালো নয়, তাই নির্বাচন হচ্ছে না ।

এরপরই সেই প্রসঙ্গ তুলে বাম কংগ্রেসের আসন সমঝোতার বিষয়েও আলোকপাত করেন সেলিম । তার কথায়, সময় আসলে সব হবে । শুধু সময়ের অপেক্ষা । তবে এখানেই শেষ নয়, সিপিএম কংগ্রেস বাদেও অন্যান্য তৃণমূল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে জোটের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube