দিলীপ ঘোষকে পাল্টা জবাব শওকত মোল্লার

ভাঙর: দিলীপ ঘোষের বাঁশ দিয়ে পেটানোর পাল্টা জবাব দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা । পেটাতে আসার আগে একটি করে অ্যাম্বুলেন্স ও হসপিটালের বেড ঠিক করে পেটাতে আসতে হবে বলে হুঁশিয়ারি দেন ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক ।

রবিবার বিকালে ভাঙরের ঘটকপুকুরের একটি প্রতিবাদ সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন শওকত । বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ বাঁশ দিয়ে পেটানোর নিদান দিয়েছিলেন দলীয় কর্মীদের । সেই নিদানের পাল্টা হুঁশিয়ারি শওকত মোল্লার ।

এদিন ভাঙ্গড় বিডিও অফিস থেকে ঘটকপুকুর পর্যন্ত একটি ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেস । তৃণমূল কংগ্রেসের উপর আতর্কিত হামলার প্রতিবাদে এদিনের এই ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা ছিল । সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘টিভিতে দেখলাম বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বাঁশ দিয়ে পেটানোর কথা বলছেন, পেটাতে আসলে একটি করে অ্যাম্বুলেন্স ও হসপিটালের বেড ঠিক করে পেটাতে আসবেন’ ।

এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য যদি বন্ধ না করেন  তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় বের হলে তিনি আর বাড়ির বাইরে বের হতে পারবেন না’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube