পুরুলিয়া- আবারও আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনে স্তব্ধ হয়ে যেতে পারে জঙ্গলমহলের চার জেলা । কুড়মিদের আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি ।
রবিবার তৃণমূলের নেতা অজিত মাইতি বলেন কুড়মিদের আন্দোলনের সর্বাত্মক বিরোধীতা করা হবে । কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানি নেতাদের মতো আচরণ করছেন । সরকারকে টেনে নামানোর চেষ্টা যারা করছেন, তাদের কোনোভাবেই সমর্থন নয় ।
কুড়মি সমাজের প্রতি অজিত মাইতির এধরনের কুরুচিকর মন্তব্যর পরিপ্রেক্ষিতে সোমবার কুড়মি সমাজের মূল নেতা অজিত প্রসাদ মাহাতো বলেন, আগামীকাল মঙ্গলবার জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের নেতা অজিত মাইতির কুস পুতুল দাহ করে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ করা হবে । এর পাশাপাশি অজিত মাইতিকে ২৪ ঘন্টার সময় দিলেন কুড়মী সমাজ । যদি এই ২৪ ঘন্টায় তিনি ক্ষমা না চান তাহলে কুড়মিদের এই বিক্ষোভ আন্দোলন লাগাতার চলবে বলেও জানান মূলমান্তা অজিত মহাতো ।
পাশাপাশি তিনি রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোরও বিরোধিতা করেন । কারণ তৃণমূলের নেতা অজিত মাইতি মন্ত্রী শ্রীকান্ত মাহতোকে পাশে বসিয়ে মাহাতো কুড়মী সমাজের প্রতি এধরনের কুরুচিকর বক্তব্য রাখেন।
সোমবার নবান্নে একটি বৈঠকে অজিত মাইতির বক্তব্যে, কুড়মি সমাজের কাছে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান কুড়মিদের তিনি সম্মান করেন । তিনি আরও জানান, অজিত মাইতি যা বলেছেন ভুল বলেছেন ।ওনার কথা, দলের কথা নয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

