আসানসোল, পশ্চিম বর্ধমান: আজ ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির হলেন আব্দুল লতিফ । গরু পাচার মামলায় সিবিআই এর দেওয়া চার্জশিটে নাম থাকা বীরভূমের ইলামবাজারের বাসিন্দা লতিফ বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন ।
গত শনিবার আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যুর কারণে কোন শুনানি হয়নি ।এর ফলে আজ ফের শুনানির দিন ধার্য করা হয় । এর আগে এই মামলায় তার আবেদনের ভিত্তিতে সুপ্রীম কোর্ট তাকে রক্ষাকবচ দিয়েছিল । সেই কারণে তাকে গ্রেফতার করতে পারেনি সিবিআই । তবে তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
সুত্রের খবর, লতিফের জামিনের মেয়াদ বেড়েছে । আগামী ২০শে মে ফের এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে । চারদিন অন্তর সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

