জম্মুর রাজৌরিতে তল্লাশি অভিযানে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয় পাঁচ জওয়ানের৷ শহীদ জওয়ানের মধ্যে রয়েছে দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের কিজোমবস্তির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী । জম্মু থেকে বায়ুসেনার বিশেষ বিমানে তার শবদেহ বাগডোগরা বিমানবন্দরে বায়ুসেনা ছাউনিতে পৌঁছয় । সেখান থেকে সড়কপথে ব্যাংডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় । এরপর তাকে গান স্যালুটে সম্মান জানানো হয়।
কফিনবন্দী হয়ে নিজের বাড়িতে ফিরলেন রাজৌরিতে তল্লাশি অভিযানে আতঙ্কবাদী হামলায় শহীদ দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের বাসিন্দা সেনা জওয়ান সিদ্ধান্ত ছেত্রী । এদিন মৃতদেহ তার বাড়িতে পৌঁছতেই স্থানীয় মানুষেরা তাকে একবার শেষ দেখা দেখতে ভিড় জমান ।
স্থানীয় মানুষদের পাশাপাশি সেনাবাহিনীর আধিকারিকরা তার বাড়িতে উপস্থিত হয় এবং শ্রদ্ধা নিবেদন করেন । উপস্থিত ছিলেন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলা প্রশাসন আধিকারিক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ভারতীয় সেনার কর্ণেল অঞ্জন কুমার বাসুমাতারি সহ অন্যান্যরা। সেখানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়। জানা গিয়েছে রবিবার দুপুরে রীতিনীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় । গান স্যালুট দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

